‘বোমা সন্দেহে’ দুধের কৌটা পাহারায় পুলিশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৪

লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। কৌটা দুটির ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ির পেছন থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া বাসার সন্ধান পায় পুলিশ। ওই ঘটনায় তিনজন আহত হয়েছিলেন। পরে সোমবার সুজনের বাসা থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তার বাসার পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি পাউডার দুধের কৌটার সন্ধান পাওয়া যায়।

স্থানীয় লোকজন কৌটা দুটির মুখ খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা সেগুলো উদ্ধার করেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, উদ্ধার হওয়া কৌটা দুটি বিদেশি পাউডার দুধের। প্রতিটির ওজন আনুমানিক তিন থেকে চার কেজি হতে পারে। প্রাথমিকভাবে কৌটাগুলোর ভেতরে স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, বুধবার বিষয়টি আদালতকে জানিয়ে আবেদন করা হবে। আদালতের নির্দেশনা পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তা নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশি পাহারা অব্যাহত থাকবে।

/আরএইচ/
সম্পর্কিত
অস্ত্রের ছবি দেখিয়ে প্রাণনাশের হুমকি-চাঁদাবাজি, কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ গ্রেফতার
অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির
সর্বশেষ খবর
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অনেক যাত্রী
আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অনেক যাত্রী
ফরাসি নারীদের মতো সুন্দর চুল চান? মানুন শ্যাম্পুর ৫ নিয়ম
ফরাসি নারীদের মতো সুন্দর চুল চান? মানুন শ্যাম্পুর ৫ নিয়ম
ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি: সবকিছুর লাগাম টানতে পারে একটি কিউআর কোড!
ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি: সবকিছুর লাগাম টানতে পারে একটি কিউআর কোড!
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন