ঝিনাইদহের সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার আর নেই

ঝিনাইদহ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ২২:৪৯আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২৩:৩৭

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও মহেশপুর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম মাস্টার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ঝিনাইদহের সাবেক এমপি শহীদুল ইসলাম মাস্টার

বৃহস্পতিবার বিকাল ৩টায় দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহেশপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহি মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদুল ইসলাম মাস্টার দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মরদেহ প্রথমে বনানীর নিজ বাসায় নেওয়া হবে। পরে মহেশপুরের ভালাইপুর গ্রামে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

শহিদুল ইসলাম মাস্টার ১৯৫০ সালে ভালাইপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার রাহাতুল্লাহ সরদার এবং মা  আলফাতুনেচ্ছা বেগম। তিনি মহেশপুর হাই স্কুল থেকে এসএসসি ও যশোর এমএম কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং ঢাকা মোহাম্মদপুর কারিগরী কলেজ থেকে বিপিএড পাস করেন। ১৯৭৪ সালের ১ নভেম্বর তিনি মহেশপুর হাই স্কুলে ক্রীড়া শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯৯০ সালে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোট ৪ বার ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি নির্বাচিত হন। জীবদ্দশায় তিনি নিজ নামে ভৈরবায় একটি কলেজ, শ্যামবাজারে তার মায়ের নামে আলফাতুননেচ্ছা কলেজ, ভালাইপুর গ্রামে বাবার নামে রাহাতুল্লাহ সরদার মাধ্যমিক বিদ্যালয়সহ অনেক স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন:  সিলেট ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু সিলেটে

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় জাসাসের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সঙ্গীত শিল্পী মনির খান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ আব্দুল আহাদ, ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম ফারুক, বাঁশবাড়িয়া ইউপির সভাপতি আব্দুল লতিফ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি গাজী মফিজুর রহমান প্রমুখ।

/এসএনএইচ/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মঞ্চের মানুষ ফেরদৌসী মজুমদার, জীবনের গল্পে দর্শক
মঞ্চের মানুষ ফেরদৌসী মজুমদার, জীবনের গল্পে দর্শক
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী