দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহের শৈলকূপা প্রেসক্লাব সভাপতি আহত

ঝিনাইদহ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ২৩:০৭আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২৩:১৫

ঝিনাইদহ দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশ আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কবিরপুর এমপি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। আহত সাংবাদিক পলাশ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে শৈলকূপা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ।
থানায় দায়েরকৃত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দিনকাল পত্রিকার প্রতিনিধি প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশ নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এসময় অতর্কিতে বাবুল আক্তার নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক পলাশ। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দুর্বৃত্তরা। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা লুটের ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:  রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমে অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়

সাংবাদিক শাহীন আক্তার পলাশ জানান, পেশাগত ও ব্যবসায়িক বিরোধের জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। সাংবাদিকের ওপর হামলায় আইনগত ব্যবস্থা নেওয়াসহ হামলাকারীদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

এদিকে প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিকরা। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজনুর রহমান জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে আন্দোলন করা হবে। 

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের