সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ২২:৫৮ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২২:৫৮

ভারতের বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের আসরে প্লেটের বদলে পানির গ্লাসে খাবার নিয়েছেন অতিথিরা। কেউ কেউ আবার বিশাল পাত্র থেকে সরাসরি খাবার তুলে কাগজের কার্টনে ভরে বাড়ি নিয়ে গেছেন। বুধবার অনুষ্ঠিত এই বিয়ের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিহারে ‘ছোটে সরকার’ নামে পরিচিত অনন্ত সিং মেয়ের বিয়েতে সাধারণ মানুষকে উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছিলেন। ফলে নাদওয়ান গ্রামে আয়োজিত এই ভোজসভায় প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে, যদিও সংখ্যাটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিপুল এই ভিড় সামলাতে হিমশিম খান আয়োজকেরা।

বিশেষ করে মিষ্টির কাউন্টারটি রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় এবং চোখের পলকেই শেষ হয়ে যায় রসগোল্লা। ভাইরাল হওয়া এক ভিডিওতে এক অতিথি পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, এখানে খাবার পাওয়া যেন একটা যুদ্ধ জয়ের সমান।

গাড়ি, ট্রাক্টর ও হেঁটে আসা মানুষের চাপে এলাকায় ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। অস্থায়ী রান্নাঘর, থার গাড়ির সঙ্গে ঘোড়দৌড়, ভিআইপি অতিথিদের জন্য হেলিপ্যাড এবং প্রয়াগরাজের কুম্ভমেলার আদলে তৈরি তাঁবুর শহর বিয়েটির জাঁকজমককে বলিউড সিনেমাকেও হার মানিয়েছে।

কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রিধারী ঋষিকেশ কুমারের সঙ্গে শিবাঙ্গীর বিয়ে হয়েছে। বিয়ের কার্ডে বরের নামের পাশে তার ডিগ্রি ও বিশ্ববিদ্যালয়ের নামও উল্লেখ ছিল। এ ছাড়া তিলক অনুষ্ঠানে বরকে প্রায় ৩ কোটি রুপি মূল্যের একটি সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি, ১০০ গ্রামের স্বর্ণের চেইন ও ৮০ গ্রামের স্বর্ণের ব্রেসলেট উপহার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
মাঝ-আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা, যাত্রী ও ক্রুদের সঙ্গে ধস্তাধস্তি
সর্বশেষ খবর
বাড্ডায় বাসে আগুন
বাড্ডায় বাসে আগুন
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিকবার যাচাইয়ের সিদ্ধান্ত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
আরেক বন্দর দিয়ে শেখ হাসিনা দেশে ঢুকবেন—খবরে বিএনপির মশাল মিছিল
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন