দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ১০:২৩আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১০:২৩

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত। শুধু দেশে নয় এটি উপমহাদেশেরও বৃহত্তম ঈদ জামাত হিসেবে বিবেচিত। এ জামাতে তিন লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। প্রতি বছরই জামাতের কলেবর বৃদ্ধি পাচ্ছে শোলাকিয়া মাঠে। এ ঈদগাহ ময়দানের আকর্ষণীয় ও বিশাল জামাত একই সঙ্গে গৌরবান্বিত ও ঐতিহ্যশালী করেছে কিশোরগঞ্জকে।

শোলাকিয়া ঈদগাহ দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের জন্য শোলাকিয়া ঈদগাহ মাঠে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদের দিন শোলাকিয়া মাঠে চার স্তরের নিরাপত্তাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, ঈদগাহের মাঠে দাগ কাটা, মিম্বর ও দেয়ালে নতুন রং করা, ওজুখানায় পানি সরবরাহ, মাইকের বৈদ্যুতিক লাইন সংযোগসহ বিভিন্ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এছাড়া, দূরের মুসল্লিদের ঈদগাহে আগমনের সুবিধার্থে তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অন্যবারের তুলনায় এবার বেশি মুসল্লির সমাগম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শোলাকিয়া ঈদগাহ মাঠের অবস্থান কিশোরগঞ্জ জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে। মসনদ-ঈ-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খানের উত্তরসূরি দেওয়ান মান্নান দাদ খান ১৯৫০ সালে ৪.৩৫ একর ভূমি শোলাকিয়া ঈদগাহকে ওয়াকফ করে দেন। এ মাঠের বর্তমান জমির পরিমাণ রয়েছে ৭ একর।

জনশ্রুতি আছে যে, শোলাকিয়া ঈদগাহের প্রথম বড় জামাতে সোয়ালাখ মুসল্লি অংশগ্রহণ করেছিলেন। উচ্চারণের বিবর্তনে সোয়ালাখ থেকে সোয়ালাখিয়া, সেখান থেকে বর্তমান শোলাকিয়া নামের উৎপত্তি।

১৮২৮ সাল থেকে এ মাঠে বড় জামাত শুরু হয়। সে হিসেবে আগামী ১লা শাওয়াল শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের ১৮৯তম বড় জামাত অনুষ্ঠিত হবে। এবার ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ও এনজিও ব্যক্তিত্ব মাওলানা মো. ফরিদ উদ্দিন মাসউদ।

২৬৫টি কাতার সম্বলিত শোলাকিয়া ঈদগাহে প্রতি বছর লাখ লাখ মুসল্লির সমাবেশ ঘটে। ঈদের নামাজ মাঠে পড়া সুন্নতে মোয়াক্কাদা এবং যে জামাতে মুসল্লি যতবেশী হয় ছওয়াবও ততো বেশী হয় ও গোনাহ মাফ হয়। এ বিশ্বাস থেকেই ধর্মপ্রাণ মুসলমানগণ নামাজ পড়তে আসেন। পবিত্র ঈদুল ফিতরের এ বিশাল জামায়াতে জেলার প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মুসল্লির সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।

দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী, এ মাঠে ঈদের জামাত শুরু হওয়ার ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি শটগানের গুলি ছুঁড়ে আওয়াজ করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫০

/এআর/ আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের