রুপা হত্যা মামলার পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৫৩

জাকিয়া সুলতানা রূপা (ছবি: সংগৃহীত)  

টাঙ্গাইলের মধুপুরে জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দফা সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ সাক্ষ্য গ্রহণ করেন। এসময় তিন জন সাক্ষ্য দেন।

তারা হলেন- লিটন মিয়া, মো. হযরত আলী ও রুবেল মিয়া। আগামীকালও এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পিপি এ কে এম মো. নাছিমুল আখতার জানান, সোমবার পৌনে ১২টার দিকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া সাক্ষ্যগ্রহণ শুরু করেন। সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ জন সাক্ষি সাক্ষ্য দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম ও নিহত জাকিয়া সুলতানা রুপার ভাই হাফিজুর রহমানসহ এ পর্যন্ত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

এ সময় তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ছোঁয়া পরিবহনের সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীর (৫৫) বিরুদ্ধে ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০০৩) ৯ এর তিন ধারায় গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও চার্জশিটে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ, ২০১ ধারায় লাশ গুমের অভিযোগ এবং ৩৪ ধারায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে ৩২ জনকে সাক্ষী করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ ও চিকিৎসকসহ পাঁচ-ছয়জন সরকারি কর্মকর্তা রয়েছেন।

 

আরও পড়ুন:  মাইক্রোবাস-চান্দের গাড়ির মধ্যে সংঘর্ষে একজন নিহত

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান