ময়মনসিংহে পুলিশের বাধায় সমাবেশ করতে পারেনি বিএনপি, ৪৪ নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৩

ময়মনসিংহ

পুলিশের তৎপরতা ও বাঁধার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি ময়মনসিংহের বিএনপি ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা। সকাল থেকেই পুলিশ জেলা বিএনপির কার্যালয় ঘেরাও করে রেখেছে।

বেলা ১২টা পর্যন্ত বিএনপির কোনও নেতাকর্মীকে কার্যালয়ে ঢুকতে বা ঢুকার চেষ্টা করতে দেখা যায়নি। শহরের মোড়ে মোড়ে পুলিশের পাহারা এবং টহলের কারণে নেতাকর্মীরা রাস্তায় নামতে পারেনি। এদিকে গত রাত থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান,  শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল থেকে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।  আটক বিএনপি সাধারণ সম্পাদক আবু ওয়াাহাব আকন্দসহ নেতাকর্মীদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে।  

 আরও পড়ুন: বিএনপি’র প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের হাতাহাতি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী