নেত্রকোনায় এক সপ্তাহ ধরে স্কুল ছাত্র নিখোঁজ

নেত্রকোনা প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ১২:১২আপডেট : ২০ মার্চ ২০১৮, ১২:১২

নিখোঁজ

নেত্রকোনার কলমাকান্দায় ১৩মার্চ থেকে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম কামরুল ইসলাম,সে উপজেলার রংছাতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। সে  উপজেলার সন্নাসীপাড়া গ্রামের ওয়াইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিখোঁজের বাবা একটি সাধারণ ডায়েরি করেছে বলে নিশ্চিত করেছে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।

নিখোঁজের চাচা আফাজ উদ্দিন বলেন,‘কামরুল গত ১৩ মার্চ  জেএসসি’র রেজিস্ট্রেশনের জন্য পাঁচশ’ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়ি ফিরে আসেনি, বাড়ির লোকজন নিকটতম আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোনও খোঁজ পায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম শাহজাহান জানান, কামরুল স্কুলে অনিয়মিত ছিল, মাঝে মাঝে স্কুলে আসত। আর ১৩ মার্চ আমাদের কোনও রেজিস্ট্রেশন কার্যক্রম ছিল না। সে ওই দিনও স্কুলে আসেনি।

প্রধান শিক্ষক আরও বলেন,‘গত ১২ মার্চ আমাদের বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে, কলামাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, ‘দরিদ্র এলাকা তো কাজের জন্য অনেক সময় ছেলে-মেয়েরা বাড়ির অভিভাবকদের না জানিয়ে বিভিন্ন স্থানে চলে যায় আবার ফিরে আসে। তবে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

আরও পড়ুন: পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা,গুলিবিদ্ধ ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী