পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ২২:২৯আপডেট : ১৪ জুন ২০২৫, ২২:২৯

বালুবোঝাই পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। শনিবার দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাইফুল ইসলাম শাহিন (১৭) নামে এক কিশোর ঘটনাস্থলে এবং সুমি আক্তার (৩০) ও তার ছেলে মানারুল (৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মারা গেছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও দুই জন।

নিহত শাহিন উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম বামনসুন্দর এলাকার মৃত নুরুল করিমের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো। নিহত অন্যদের মধ্যে সুমি আক্তার একই এলাকার সিএনজি অটোরিকশাচালক জিয়া উদ্দিন বাবলুর স্ত্রী ও মানারুল তাদের ছেলে। এ ঘটনায় অটোরিকশাচালক জিয়া উদ্দিন বাবলু ও তার মেয়ে তানিশা (৬) চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবু সাঈদ খোকন জানান, চিনকীরহাট এলাকায় একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা এবং বালুবোঝাই পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। আহতদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে গিলে একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

নিহত সাইফুল ইসলাম শাহিনের বড় ভাই মো. রুবেল বলেন, ‘শনিবার দুপুরে আমার চাচাতো ভাই জিয়া উদ্দিন বাবলু তার পরিবার নিয়ে নিজে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিল। পথে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিনকীরহাট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাবলু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে আমার ভাই শাহিন মারা যায়।’

বারইয়ারহাট বিএম হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আরিফ বলেন, ‘শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাইফুল ইসলাম শাহিন নামে এক কিশোর হাসপাতালে আনার আগেই মারা যায়। এ ছাড়াও সুমি আক্তার ও মানারুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।’

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিন হোসেন বলেন, ‘শনিবার দুপুরে বারইয়াহারট-খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট এলাকায় নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং বালুবোঝাই পিকআপের (চট্ট মেট্রো-ড ১১-২৭৫২) মুখোমুখি সংঘর্ষে শাহিন নামে এক সিএনজি যাত্রী নিহত হন। আহত আরও চার জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ মামলা দায়ের করেননি। মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি