জামালপুর-১ আসনে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জামালপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৯, ২০:১১আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২০:১১

জামালপুর জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধিমোতাবেক প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়জন প্রার্থী অংশ নেন। এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৭৪ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাকি পাঁচ প্রার্থীর শোচনীয় পরাজয় হয়।

যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছেন তারা হলেন—জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এম এ সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল মজিদ, গণফোরামের প্রার্থী সিরাজুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (কাজী জাফর) প্রার্থী জাহাঙ্গীর আলম ও ন্যাশনাল আওয়ামী পার্টির সুরুজ্জামান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান জানান, বিধি অনুযায়ী মোট ভোটারের আট ভাগ ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয় না। যেহেতু তারা সেই ভোট পাননি তাই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’