মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে সরকার: প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ১৫:৩০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪

নেত্রকোনায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে সরকার সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। আজ বুধবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের চল্লিশা এলাকার হেনা ইসলাম কলেজের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজই প্রথম নিজ জেলা নেত্রকোনায় আসলেন তিনি।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, ‘নেত্রকোনা জেলা ধান ও মাছের জন্য বিখ্যাত। তাই এই নেত্রকোনায় মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়াও নেত্রকোনা জেলার নানামুখী উন্নয়ন পরিকল্পনা ও গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।  দেশে সন্ত্রাস ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার ফকিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিপি ইফতেখার  উদ্দিন মাসুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল। সংর্বধনা শেষে প্রতিমন্ত্রী নেত্রকোনা সার্কিট হাউজে এসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অর্নার দেয়। এরপর তিনি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমীর মাজার জিয়ারত করেন।

/এফএস/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি