পূর্বধলায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

নেত্রকোনা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৬:১৩আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:১৩

সড়ক ‍দুর্ঘটনা নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা রেলগেট এলাকায় ট্রাকের চাপায় হাসান (৯) নামক এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাসান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চরখালী বাজাইল গ্রামের আলী হোসেনের ছেলে। সে ভাটিপাড়া বালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ওসি তৌহিদুর রহমান জানান, ফুলবাড়িয়া উপজেলার চরখালী ও ভাটিপাড়া বালারচর এলাকার ৪০-৪৫ জন শিশু-কিশোর সকালে দুর্গাপুরে পিকনিক করার জন্য বাসে রওনা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা রেলগেট এলাকায় পৌঁছলে, সেটি থামানো হয়। শিশু-কিশোররা বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দূর্গাপুরগামী একটি ট্রাক হাসানকে চাপা দিলে, সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক, এর চালক নাজমুল ইসলাম (২৪) ও হেলপার সাইফুল ইসলামকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি