ঈশ্বরগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১১:২৪আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১১:৩৮

সংঘর্ষ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালডাঙ্গি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৩ নিহত ও দু’জন আহত  হয়েছেন। নিহতরা হলেন, হাসিম উদ্দিন (৬০), জহিরুল ইসলাম (৩০) ও আজিজুল হক (৩৫)। আহতদের মধ্যে হাসিম উদ্দিনের দুই ছেল খাইরুল ও মাজহারুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরগঞ্জ থানার ইনসপেক্টর (তদন্ত) জয়নাল আবেদিন জানান, আব্দুল রশিদ ও চাচাতো ভাই হাসিম উদ্দিনের পরিবারের মধ্য জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বুধবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫ জন আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বগরঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসিম উদ্দিনের ছেলে জহিরুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হলে পথেই হাসিম উদ্দিন ও আজিজুল হক মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষের বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি