শেখ হাসিনা ক্ষমতায় এলেই গরিবের সন্তানেরা লেখাপড়ার সুযোগ পায়: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি– প্রতিনিধি)

জননেত্রী শেখ হাসিনা দেশের ক্ষমতায় এলেই গরিবের সন্তানেরা লেখাপড়া করার সুযোগ পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার কাছে যাদুর কাঠি আছে। আর তা হলো নিখাদ দেশপ্রেম ও মানুষের ভালোবাসা। আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশ গড়তে, আর অন্যেরা ক্ষমতায় আসে লুটপাট করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশকে সাজানো। তাই তো তিনি এখন বিশ্বের রাষ্ট্র নায়কদের তালিকায় টপ টেনে আছেন।’

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লোহার বেঞ্চ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, “শেখ হাসিনা দেশের সম্পদ রক্ষা করেন। তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ৪০ লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে ক্ষমতায় বসে। পরে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।”

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, অর্থবিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, আইনবিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান আছমত আরা আছমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী উপজেলার ১৮০টি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় টিআরের (টেস্ট রিলিফ) ৩৭ লাখ ৩৩৫ টাকায় তৈরি ৯৫৬ জোড়া লোহার বেঞ্চ বিতরণ করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও
স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে