স্পিকারের নেতৃত্বে নতুন বাছাই কমিটি, আছেন দুই মন্ত্রীও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ০২:১০ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১০

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের নিয়োগের লক্ষ্যে সুপারিশ দেওয়ার জন্য ১০ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। জাতীয় সংসদের স্পিকারকে এই কমিটির সভাপতি করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর ধারা ৭ অনুযায়ী কমিশনের চেয়ারপারসন ও কমিশনারদের নিয়োগের বিষয়ে সুপারিশ করতে এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জাতীয় সংসদের স্পিকার ছাড়াও সদস্য হিসেবে আছেন— স্বরাষ্ট্রমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (ময়মনসিংহ-১), বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, নাগরিক প্রতিনিধি অ্যাডভোকেট ফাতেমা রশীদ হাসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং নৃ-গোষ্ঠীর প্রতিনিধি শৈ অংশ পু (বোমাং রাজবাড়ী, বান্দরবান)।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বাছাই কমিটির কার্য-সম্পাদনে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে। আদেশটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

/এসও/এফআর/
সম্পর্কিত
বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির কারিগরি সহায়তার আশ্বাস
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
ঢাকার এক সংসদীয় আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন
ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আরেক দেশের রাষ্ট্রপতি
ডিসেম্বরে ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আরেক দেশের রাষ্ট্রপতি
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে