কলেজছাত্র শিহাব হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ০৭:০২আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৭:১১

যাবজ্জীবন ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিস ব্যবসার অংশীদারিত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শিহাব হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন। আদালতের পুলিশ পরিদর্শক আবদুল আহাদ খান এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পাগলা থানার দীঘারপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মোফাজ্জল (৩৩), ওয়াজেদ আলীর ছেলে ইলিয়াস (২৫), আবুবক্কর ছিদ্দিকের ছেলে মামুন (২৮), আব্দুল মতিনের ছেলে মোস্তফা কামাল (৩৭), রইছ উদ্দিনের ছেলে পলাশ (২৯), নুরুল ইসলামের ছেলে জজ মিয়া ( ৩০), লোকমান হেকিমের ছেলে খোকন (৪২), মিজানুর রহমানের ছেলে সবুজ (২৭), আব্দুল বারির ছেলে আনোয়ার (২৬), মৃত আব্দুস সাত্তারের ছেলে সোহাগ (২৫) ও সিরাজ উদ্দিনের ছেলে আলম (২৯)। আসামিদের মাঝে ইলিয়াস, আনোয়ার, আলম পলাতক রয়েছে।

মামলার বিবরণ সূত্রে পুলিশ পরিদর্শক আবদুল আহাদ খান জানান, ২০১২ সালের ১৯ অক্টোবর আসরের নামাজের পর গফরগাঁওয়ের পাগলা থানার দীঘারপাড় এলাকার ফজলুল হকের ছেলে ও কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের অনার্স পড়ুয়া শিহাব হাসান বাবু (২১) বাসা থেকে বের হন। রাতে বাড়ি না ফিরে মোবাইল ফোনে মাকে জানান ডিস ব্যবসার অংশীদারিত্ব নিয়ে এক দরবারে আছেন তিনি। পরদিন বিকালে খবর পাওয়া যায় পাশের ব্রহ্মপুত্র নদে শিহাবের মৃতদেহ ভেসে আছে। ওই ঘটনায় শিহাবের মা সেলিনা খাতুন বাদী হয়ে গফরগাঁওয়ের পাগলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত শেষে ১১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষে আইনজীবী সোহরাব উদ্দিন খান মামলা পরিচালনা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া, শুনানি, ১৪ জনের সাক্ষ্যগ্রহণ ও পর্যালোচনা শেষে এ আদেশ দিলেন বিচারক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের