হালুয়াঘাট ও নাকুগাঁও স্থলবন্দরের ব্যবহার বাড়ানোর অনুরোধ মেঘালয়ের মুখ্যমন্ত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৯, ১৬:৫৪ আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৭:০৩

 ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কঙ্কাল সাংমা। মুখ্যমন্ত্রী বলেন, ‘দুই স্থলবন্দরের ব্যবহার বাড়াতে হবে। এ দুই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাড়ানোর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্কও উন্নত হবে। এতে উভয় দেশই ব্যবসায়িকভাবে উপকৃত হবে।’ শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে এক দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু শেরপুরের নাকুগাঁও এবং হালুয়াঘাট স্থলবন্দর দিয়ে আসা কয়লা ও পাথর আমদানির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের নানা হয়রানির কথা তুলে ধরেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এছাড়া পুরনো ব্রহ্মপুত্র নদ ড্রেজিং কাজ শুরু হওয়ায় জলপথে দুই দেশের ব্যবসা বাড়ানোরও প্রস্তাব দেন মেয়র টিটু।

  পরে সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহের রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী কনরাড কঙ্কাল সাংমা। এসময় মেঘালয় রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এরআগে, সকালে হালুয়াঘাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। ময়মনসিংহ ও হালুয়াঘাট এলাকা ঘুরে দেখতে তিনি ব্যক্তিগত সফরে আসেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তান ম্যাচের পর প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
আফগানিস্তান ম্যাচের পর প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের
ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় উদ্যান চিরিকাহুয়া: কীভাবে যাবেন, কী কী করবেন
যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় উদ্যান চিরিকাহুয়া: কীভাবে যাবেন, কী কী করবেন
পিএইচপি কী, যার ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা আতঙ্ক?
পিএইচপি কী, যার ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা আতঙ্ক?
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে