ময়মনসিংহে পৌঁছে গেছে করোনা শনাক্তের সরঞ্জাম

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১৬:৪৯আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৬:৫৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্তের সরঞ্জাম চলে এসেছে ময়মনসিংহে। পিসিআর ল্যাব স্থাপনের জন্য কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে চলে এসেছে। সেখানে ল্যাব তৈরির কাজ চলছে। কয়েক দিনের মধ্যেই করোনাভাইরাস শনাক্তের কাজ শুরু হবে।

শনিবার (২৮মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ভাইরাস শনাক্তের কিট, পিপিই্সহ অন্যান্য সরঞ্জাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা বুঝে নেন।

ময়মনসিংহে পৌঁছে গেছে করোনা শনাক্তের সরঞ্জাম এই তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ। তিনি জানান, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম, ভাইরাস পরীক্ষার কিট ও ল্যাবের পরীক্ষা কাজে নিয়োজিত চিকিৎসক টেকনিশিয়ানদের সুরক্ষায় পিপিই পাঠানো হয়েছে। ল্যাব স্থাপনের জন্য ঢাকা থেকে একদল বিশেষজ্ঞ এসেছেন। তারা কাজ শুরু করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই ল্যাব স্থাপন সম্পন্ন হবে এবং ভাইরাস শনাক্তের কাজ শুরু করা যাবে।’

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, করোনাভাইরাস শনাক্তের জন্য মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাব স্থাপন মানুষের মাঝে একটি স্বস্তির খবর। এখন আর ঢাকা থেকে আইইডিসিআরের বিশেষজ্ঞ দলকে রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করতে আসতে হবে না।

পিসিআর ল্যাব তৈরির প্রস্তুতি তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫ জনসহ বিদেশ ফেরত মোট ২৯৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এছাড়া বিদেশফেরত ৫৯৬ জন ১৪ দিন সফলভাবে কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র নিয়েছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে