পিপিই পরে সড়কে রিকশাচালক

শেরপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ২১:০৬ আপডেট : ৩১ মার্চ ২০২০, ২১:০৮

পিপিই পরে সড়কে রিকশাচালক

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে সব ধরনের যানবাহন ও হাট-বাজার বন্ধ। তবে শেরপুরের নকলা পৌরসভায় এর মধ্যেও চলছে ভ্যান, সিএনজি, অটোরিকশা ও রিকশা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দেখা গেলো নকলা চন্দ্রকোনা সড়কে পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হেলমেট পরে একজন রিকশা চালাচ্ছেন।
জানা যায়, রিকশাচালক রুপচান মিয়া নকলা পৌরসভার মমিনাকান্দা এলাকার শমসের আলী ছেলে। গত কয়েকদিন ধরেই তার আয় বন্ধ। এদিকে ঘরে খাবারও নেই। বাইরে বের হলেও করোনাভাইরাস সংক্রমণের ভয়। ফলে বাধ্য হয়েই পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হেলমেট পড়ে রিকশা চালাচ্ছেন তিনি। রুপচান মিয়া জানান, যাত্রী কম থাকায় উপার্জন নেই বলেই চলে।
কোথা থেকে পিপিই পেলেন এমন প্রশ্নের উত্তরে রুপচান বলেন, আমি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতাম। সেখান থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করেছি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
মক্কার দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির
মক্কার দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি
রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা