আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ হামলার শিকার

যশোর প্রতিনিধি 
০৬ মে ২০২৫, ২২:৫৭ আপডেট : ০৬ মে ২০২৫, ২২:৫৭

যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ওসিসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় চৌগাছা উপজেলার মাকাপুরে গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা জানিয়েছেন, নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে তারা ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেফতার করেন। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসিসহ পুলিশ সদস্যদের হামলা করে। এতে ওসিসহ সাত জন আহত হন। এর মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আনোয়ারুল আবেদীন জানান, পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এজাহারভুক্ত আসামি সিয়ামকে গ্রেফতার করতে গেলে কতিপয় দুর্বৃত্ত পুলিশকে অবরোধ করে। পরে আমরা গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। এতে এক পুলিশ কর্মকর্তা গুরুতরসহ আমরা কমবেশি আহত হই।

তিনি বলেন, আসামি সিয়ামকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক