শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার: হাবিবুর রহমান

পাবনা প্রতিনিধি
০৬ মে ২০২৫, ২৩:১৭আপডেট : ০৬ মে ২০২৫, ২৩:১৭

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও বহাল তবিয়তে আছে, তাদেরকে অপসারণ করতে হবে। বিগত সাড়ে ১৫ বছর দেশে কোনও সরকার ছিল না, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে দেশবাসীর ওপর নির্যাতন চালিয়েছে। গুম-খুন করেছে। তারা মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতাকে হরণ করেছিল। তাই তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।’

মঙ্গলবার (০৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক পরিষদ ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যৌথ আয়োজনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে ‘ফ্যাসিবাদদের দোসর এবং শিক্ষা বিভাগ ধ্বংস করার মূল পরিকল্পনাকারী’ পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক মো. সাইফুল ইসলাম গংদের পদত্যাগের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা।

তিনি আরও বলেন, ‘যারা বিএনপিকে মাইনাস করতে চায়, তারা দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে। এই সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সংগঠনের উপদেষ্টা আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র সহসভাপতি মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি