কিন্ডারগার্টেনের ৩ হাজার শিক্ষকের মানবেতর জীবন

শেরপুর প্রতিনিধি
০৯ মে ২০২০, ১১:৪০আপডেট : ০৯ মে ২০২০, ১২:২০

কিন্ডারগার্টেনের ৩ হাজার শিক্ষকের মানবেতর জীবন কিন্ডারগার্টেন স্কুল চলে মূলত শিক্ষার্থীদের টাকায়। সেই টাকায় শিক্ষকদের বেতন ও স্কুল ভবনের ভাড়াসহ যাবতীয় খরচ মেটানো হয়। কিন্তু, করোনার কারণে বন্ধ থাকায় শেরপুর জেলায় কিন্ডারগার্টেনের তিন হাজারের বেশি শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে সরকারি সহায়তা চেয়েছেন এসব শিক্ষকরা।

কিন্ডারগার্টেনের শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন, যেন তাদের মানবিক সহায়তা বা প্রণোদনার আওতায় আনা হয়। বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন শেরপুর জেলা শাখা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্যপরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা চেয়ে স্মারকলিপি দিয়েছে। ঐক্যপরিষদের জেলা আহ্বায়ক আবু ইশা মো. শহীদুল ইসলাম ও সদস্য সচিব নুর-ই-আলম চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার উত্তর গৌরীপুর মডেল স্কুলের চেয়ারম্যান মো. মেরাজ উদ্দিন জানান, বেকার ছেলেরাই সাধারণত কেজি স্কুলের সঙ্গে জড়িত। তারা কম বেতনে শিক্ষকতা করেন। এর মধ্যে আবার স্কুল বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষকদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে। তাদের দিকে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, 'আমি শিক্ষকদের বিষয়টি বুঝেছি। তাদের কীভাবে সহায়তা করা যায়, বিষয়টি বিবেচনা করা হবে। তাদের যাতে সম্মানহানি না হয়, সেদিকটা খেয়াল রেখে শিক্ষকদের সহায়তা করা হবে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের