র‌্যাবের অভিযানে জেএমবি’র দুই সদস্য গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ২০:৩০আপডেট : ৩১ জুলাই ২০২০, ২০:৩৬

র‌্যাবের অভিযানে জেএমবি’র দুই সদস্য গ্রেফতার ময়মনসিংহে জেএমবি’র (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৫টার দিকে নগরীর চরপড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১৪ ময়মনসিংহ।

র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি তফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো, মুক্তাগাছার আনাম আলী (৩৮) ও ইউসুফ আলী ওরফে লাল চান (৩৫)। তারা বিভিন্ন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিল।

তফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা নিজেদেরকে জেএমবি’র সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিতো। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করতো। তারা বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক তালিম করতো।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সংগঠনের জন্য নিয়মিত চাঁদা (ইয়ানত) উত্তোলন করে তহবিল সংগ্রহ করতো। তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
লাইন ধরে ভোট দিচ্ছেন এমপিরা, করছেন খোশ গল্প 
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
আর্জেন্টাইন আলভারেজকে পাচ্ছে না বার্সেলোনা 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
‘র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে’ 
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা