টাকা নিয়ে ঝগড়া, বাবাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ছেলে আটক

শেরপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ০৯:৩০আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৯:৩০

বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

শেরপুরের নকলায় শ্বাসরোধ করে বাবাকে হত্যার অভিযোগে ছেলে মিলন মিয়াকে (২২)  আটক  করেছে পুলিশ । শুক্রবার (৩১ জুলাই) দুপুরে নকলা উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের কবুতরমারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাক শ্রমিক মিলন মিয়া ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার বাবা হাবিবর রহমান হাবি’র (৪৮) সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার ঝগড়া বাধে। এক পর্যায়ে বাবা-ছেলে দু’জনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় মিলন বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দেন। পরে গলা টিপে ধরেন। এতে বাবা জ্ঞান হারান। তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মিলন মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু