নারীর হাত ধরেই সমাজ ও দেশের পরিবর্তন হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ১১:১৭আপডেট : ১২ মার্চ ২০২১, ১১:২৪

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘নারীর হাত ধরেই সমাজ ও দেশের পরিবর্তন হচ্ছে। সরকার সমাজের সর্বস্তরের নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে, যাতে তারা সাহসিকতার সঙ্গে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে অবদান রাখতে পারে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার বালিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠে আইএসপি যত্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নারীর উন্নয়ন ছাড়া একটি সমাজ কখনোই এগোতে পারে না। কারণ সমাজের অর্ধেক নারী। আর যদি নারীরা নিজেদের সমানভাবে গড়ে তুলতে না পারে, তবে এই সমাজ কীভাবে গড়ে উঠবে। বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কোনও সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে সে সমাজের নিজের পায়ে দাঁড়ানো সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরপরই সরকারি চাকরিতে নারীদের জন্য ১০ শতাংশ কোটা রাখার মতো নানা উদ্যোগ নিয়েছিলেন। আর এ জন্যই বাংলাদেশে আজ নারীর ক্ষমতায়নে এই ব্যাপক উন্নয়ন ও অগ্রযাত্রা সম্ভব হয়েছে।’

চিনাডুলী ইউনিয়ন পরিষদ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. সালাম, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান আ. সালামসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।

পরে ১৩৯৬ জন উপকারভোগীর মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

 

/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী