কৃষকদের পাশে থাকবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ২১:৫১আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২১:৫১

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘কয়েক মিনিটের গরম বাতাসে হাওরের ধান ঝরে পড়ার মতো এমন দুর্যোগ বয়স্ক লোকেরাও এর আগে কখনও দেখেননি বা শোনেননি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাদের পাশে থাকবে সরকার।’

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে বোরো ধানের ক্ষয়ক্ষতি দেখে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘লকডাউনের পর আমি ঢাকা গিয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবো। দুর্যোগ মোকাবিলায় কৃষকদের সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।’

এ সময় নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, ওসি ফেরদৌস আলম, কৃষি অফিসার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান একে এম নূরুল ইসলাম ছদ্দু প্রমুখ উপস্থিত ছিলেন।

গত রবিবার রাতে কয়েক মিনিটের তপ্ত লু কালবৈশাখী ঝড়ো হাওয়ায় হাজারো কৃষকের স্বপ্ন মুহূর্তে বিলীন হয়ে গেছে। সোমবার সকালে বোরো জমিতে গিয়ে কৃষকরা দেখতে পান, শীষে ধান নেই, জমিতে শুধু ধান গাছ দাঁড়িয়ে আছে। নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার কৃষকদের ঘরে রান্না বান্না বন্ধ করে রেখে চলছে কান্না।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি