ময়মনসিংহে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক ৮

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ জুন ২০২১, ১৭:৩৪আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:৩৪
image

করোনার বিধিনিষেধ উপেক্ষা করে সভা করাকে কেন্দ্র করে ময়মনসিংহে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) ময়মনসিংহ সদর উপজেলা চর ঈশ্বরদিয়া ইউনিয়নের দক্ষিণ চরকালিবাড়ি দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশের জানায়, সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন ও ওয়াজেদ আলী আহত হয়েছেন। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

ছাত্রদলের দাবি, পুলিশের লাঠির আঘাতে সংগঠনটির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, কোনও অনুমতি ছাড়াই দক্ষিণ চরকালিবাড়ি মাদ্রাসায় চর ঈশ্বরদিয়া ইউনিয়ন ছাত্রদল কর্মী সভা শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে পুলিশের ওপর উত্তেজিত ছাত্রদল কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আট ছাত্রদল নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম