ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে বাড়লো ২৪ শয্যা

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১১:২০আপডেট : ২৫ জুলাই ২০২১, ১১:২০

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েছে। এ অবস্থায় রোগী সামাল দিতে আইসিইউ সমমানের আরও ২৪টি শয্যা বাড়ানো হয়েছে। পঞ্চম তলায় আইসিইউ ইউনিটের পাশেই বাড়তি ২৪টি শয্যায় ক্রিটিক্যাল রোগীদের হাইফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে। 

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বর্তমানে গড়ে প্রতিদিন করোনা ইউনিটে সাড়ে চারশ’ রোগীর উপরে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ শয্যার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়। আগের সাড়ে ৪শ’-সহ বর্তমানে ২৪টি সংযুক্ত করে মোট শয্যা সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪টি।

তিনি আরও জানান, এছাড়া বাড়তি রোগীর চাপ সামলাতে ট্রায়াজ সিস্টেম এবং ফ্লু কর্নারকে আরও সক্রিয় করা হয়েছে। 

ডা. মহিউদ্দিন খান বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৭৮ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৯৯টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১২ হাজার ৪৮৫জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮৩ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী