ময়মনসিংহে ৩৪০ মামলায় আড়াই লাখ টাকা জরিমানা আদায়

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ০০:২২আপডেট : ২৭ জুলাই ২০২১, ০০:২২

করোনাভাইরাস রোধে সরকার আরোপিত কঠোর লকডাউন অমান্য করায় চতুর্থ দিনে ময়মনসিংহ জেলা, উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ৩৪০ মামলায় দুই লাখ ৩৯ হাজার ৭৩০ টাকা জরিমানা আদায় করেছেন।

সোমবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সময়ে এসব জরিমানা আদায় করা হয়।

এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৪৮ মামলায় ৭২ হাজার টাকা, উপজেলা প্রশাসন ১৭৬ মামলায় এক লাখ ৬২ হাজার ৩৮০ টাকা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ১৬ মামলায় পাঁচ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেছে।

তিনি আরও জানান, কঠোর লকডাউন শুরুর পর থেকে চার দিনে এক হাজার ৪৮৪ মামলার বিপরীতে আট লাখ ৬৩ হাজার ৪৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার কথাও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম