ময়মনসিংহ মেডিক্যালে যুক্ত হলো অক্সিজেনের ৫০ সিলিন্ডার 

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৩:০৮আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩:০৮

করোনার ঊর্ধ্বমুখী অবস্থায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে ও সঠিক চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০টি সিলিন্ডার দিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু ও চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম। 

বুধবার (২৮জুলাই) বেলা ১২টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। 

হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবিরের সভাপতিত্বে সিটি মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, বিএমএ’র সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া বক্তব্য রাখেন। এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বক্তব্যে সিটি মেয়র বলেন, বর্তমান দেশের করোনা পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রোগীদের সুস্থ করার কাজ চালিয়ে যেতে হবে। তিনি কঠোরতম লকডাউন পালন করাসহ স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আহ্বান জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী