ময়মনসিংহ মেডিক্যালে ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ০৯:৫৮আপডেট : ৩১ জুলাই ২০২১, ০৯:৫৮

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আট জন করোনা পজিটিভ এবং বাকি আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।  

করোনা পজিটিভ হয়ে মৃতরা হচ্ছেন– ময়মনসিংহ সদরের আব্দুল আউয়াল (৭২), নুরুল হুদা (৬৫), ফুলপুরের রহিমা (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির (৫০), নেত্রকোনার সদরের হামিদা (৮৫), আব্দুল আজিজ (৭০) ও টাঙ্গাইলের কালিহাতির হাবিবুল্লাহ (৫৮)।

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন– ময়মনসিংহের মুক্তাগাছার শামসুল হক (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০), ঈশ্বরগঞ্জের সুফিয়া (৭০), গৌরীপুরের মোতালেব (৬০), ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুরের ঝিনাইগাতির আব্দুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জ সদরের রাশিদা (৬০)।  

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৯০ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫২টি নমুনা পরীক্ষায় ২০৭ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৮১৫ জন।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের