ময়মনসিংহ মেডিক্যালে আরও ২২ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১১:১৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১১:১৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। ১০ জন করোনায় ও ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৭, নেত্রকোনার তিন ও টাঙ্গাইলের দুই জন। বুধবার (৪ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের মমতাজ বেগম (৮০), খলিল (৭৫), নাসিমা (৫২), সাইফুজ্জামান (৪০), গিয়াস উদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), গৌরীপুরের মোবারক হোসেন (১৬), টাঙ্গাইল সদরের আবেদা (৬০), মধুপুরের আমেনা খাতুন (৮০) ও নেত্রকোনার পূরবধলার আব্দুর রউফ (৬৪)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের সাইফুল (৬৫), আব্দুল হালিম (৭০), ফজিলা (৬০), সাইমুন নেছা (৬৫), শামসুদ্দিন (৯০), তারাকান্দার খালেক (৬৭), আবু সালেহ (৬২), ত্রিশালের হামিদা (৪৬), ফুলপুরের আকবর (৬০), মুক্তাগাছার খলিল (৫৮), নেত্রকোনা সদরের জুলেখা (৬৪) ও পূরবধলার হাবিবুর রহমান (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫৫৩ জন ও আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষায় ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৭৫ জনের। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৮১ জন।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি