জিয়াউর রহমান হত্যার প্রধান কুশীলব খালেদা জিয়া: তথ্য প্রতিমন্ত্রী 

জামালপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ১৬:২৯আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৬:২৯

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জিয়াউর রহমান হত্যার বিচার চান না  খালেদা জিয়া। স্ত্রী হয়ে স্বামীর হত্যার বিচার না চাওয়ার রহস্য উন্মোচিত হতে পারে, তাই তিনি চুপ। আসলে জিয়াউর রহমান হত্যার প্রধান কুশীলব হচ্ছেন খালেদা জিয়া। শুধু তাই নয়, জিয়ার মতো বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন খালেদা জিয়া।

রবিবার (১৫ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বঙ্গবন্ধুর হত্যার কুশীলব জিয়াউর রহমানের মুখোশ উন্মোচন করে আবারও তার মরণোত্তর বিচার দাবি করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সূচনা হতো না। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি তারাই জাতির পিতাকে হত্যা করেছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে সবসময় জীবন যৌবন দিয়ে চেষ্টা করে গেছেন। তাঁর স্বপ্ন, আদর্শ বুকে ধারণ করে মানুষের মুখে হাসি ফোটাতে সব বাধা উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড, প্রধান কুশীলব খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনায় সম্পৃক্ত ছিল জিয়া। জাতির সামনে তার মুখোশ উন্মোচন করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাবউদ্দিন আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ১৫০০ প্যাকেট রান্না করা বিতরণ করেন প্রতিমন্ত্রী।

/এএম/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি‘সরকার একটি গ্রেটার এনিমি ফেস করছে’
ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের