মোটরসাইকেলে হাওরে যাওয়ার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

ময়মনসিংহ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার চাঁন মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।

দুই বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, সকালে ছয় বন্ধু তিন মোটরসাইকেলে চড়ে নেত্রকোনা উপজেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন। পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এলাকায় এলেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজিব মিয়া নামের মারা যান। আহত সোবহানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যায়।

এদিকে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম