ময়মনসিংহ মেডিক্যালে বেড়েছে মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জন মারা গেছেন। এদের মধ্যে তিন জন করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এরআগে, হাসপাতালের করোনা ইউনিটে ১৩ সেপ্টেম্বর চার জন, ১২ সেপ্টেম্বর তিন জন, ১১ সেপ্টেম্বর ছয় জন এবং ১০ সেপ্টেম্বর চার জন মারা যান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জানানো তথ্যমতে, করোনায় মারা যাওয়া তিন জনই ময়মনসিংহের বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে টাঙ্গাইলের দুই জন, নেত্রকোনা ও শেরপুরের একজন করে রোগী মারা গেছেন।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, হাসপাতালে নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১০০ জন এবং আইসিইউতে ১০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৯.০৪ ভাগ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৫৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৯ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি