আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

জামালপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৭

জামালপুরের ইসলামপুরের গোয়ালেরচর দারুত তাক্কওয়া আবাসিক মহিলা মাদ্রাসার তিন ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাদ্রাসার চার শিক্ষককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে মাদ্রাসাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

নিখোঁজ তিন ছাত্রী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত রবিবার ভোরে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় তারা। এ ঘটনায় সোমবার বিকালে মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পুর্বপাড়ের বাংলাবাজার এলাকার দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার ওই ছাত্রীরা শনিবার রাতে আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়ে। রবিবার ভোরে ফজরের নামাজের জন্য ছাত্রীদের ঘুম থেকে ডেকে তোলেন শিক্ষকরা। অন্য ছাত্রীদের মতোই ওই তিনজনও নামাজের প্রস্তুতি নেয়। কিন্তু নামাজের পর থেকে তারা নিখোঁজ।

গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ও ইসলামপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) মাহমুদুল হাসান মোড়ল বলেন, তিন ছাত্রী নিখোঁজের পরদিন থানায় জিডি করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

নিখোঁজ এক ছাত্রীর মা বলেন, মেয়েকে ১৫ দিন আগে মাদ্রাসায় রেখে আসেন তিনি। রবিবার দুপুরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানতে পারেন, তার মেয়েকে পাওয়া যাচ্ছে না।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, নিখোঁজ ছাত্রীদের সন্ধানে পুলিশ সার্বিক চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামানসহ চারজন শিক্ষককে থানায় আনা হয়েছে। আটক অন্য তিন শিক্ষক হলেন- রাবেয়া আক্তার, শুকরিয়া আক্তার ও ইলিয়াস হোসেন। মাদ্রাসার পাঠদান আপাতত বন্ধ। 

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি