ময়মনসিংহ মেডিক্যালে একদিনে আরও ৮ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩২

করোনা পরিস্থিতির উন্নতির মুখে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। তবে ময়মনসিংহ মেডিক্যাল কলে হাসপাতালে মৃত্যু কমছে না। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও আট জন মারা গেছেন। এরমধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে সাত জন মারা যান। এরআগে, শনিবার (২৫ সেপ্টেম্বর) ৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এ নিয়ে সেপ্টেম্বরে করোনা ও উপসর্গে ১০৮ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ময়মনসিংহের ছয় জন, নেত্রকোনা ও শেরপুরের একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা।

গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩১৪টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫ জন।

/টিটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের