‘শেখ হাসিনাই বাংলাদেশের সব অর্জনের অফুরন্ত উৎস’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ অক্টোবর ২০২১, ২৩:০০আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২৩:০০

শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়সহ সব স্তর থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে নির্মূল করতে প্রতিনিয়ত চেষ্টা করছেন। শেখ হাসিনাই বাংলাদেশের সব অর্জনের অফুরন্ত উৎস।’

শুক্রবার (৮ অক্টোবর) জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে— এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান। বিএনপি ক্ষমতায় থাকাকালে সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের উৎসব পালন করতে পারতো না। তাদের ওপর অমানবিক নির্যাতন করা হতো, মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হতো।’

সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুরের জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর মেয়র মনির উদ্দীন প্রমুখ।

এ সময় সরিষাবাড়ির মোট ৪৩টি পূজামণ্ডপে এক লাখ ৫০ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়িয়া গ্রামে ঝিনাই নদীতে ঐতিহাসিক নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী