জিয়া ও এরশাদ সরকার রেলপথ ধ্বংস করেছে: রেলমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১৭:১৭আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৭:১৭

একসময় বাংলাদেশে তিন হাজার কিলোমিটার রেলপথ ছিল। জিয়াউর রহমান ও এরশাদ সরকার এই রেলপথকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার এই রেলপথকে সচল করার জন্য ৫৬টি স্টেশনকে আধুনিক করার কাজ হাতে নিয়েছে।’

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে নেত্রকোনার পৌর শহরের সাতপাই এলাকায় বড় স্টেশনে প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যে দেশের রেলপথ যত উন্নত সেই দেশ তত উন্নত। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ৫৬টি রেল স্টেশনের উন্নত করার কাজ চলমান রয়েছে। এর মধ্যে পূর্ব অঞ্চলের ২৭টি স্টেশনের কাজ হচ্ছে। নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথটি ব্রডগেজে উন্নীত করা হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি