রেলের হাসপাতালে সাধারণ মানুষকেও চিকিৎসা দেওয়া হবে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২৫, ০০:২০আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০০:২০
রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘রেলওয়ের সব হাসপাতালে এখন থেকে রেলকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও চিকিৎসাসেবা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন থাকা চিকিৎসকদের এখানে পদায়ন করা হবে। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে রেলপথ মন্ত্রণালয় সমঝোতা স্মারক চুক্তি করবে।’
 
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের সিআরবির সম্মেলন কক্ষে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
 
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এখন বিভিন্ন বিভাগ বা দফতরে আলাদা আলাদা করে কাজ করা যাবে না। সবাই সরকারের হয়ে কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। আর নতুন ধরনের কোনও স্থাপনা এই মুহূর্তে করা হবে না।
 
তিনি বলেন, আজ সকালে পাহাড়তলীতে অবস্থিত রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানা ও ডিজেল ওয়ার্কশপ কারখানা পরিদর্শন করেছি। এসব কারখানার আধুনিকায়ন করার কাজ চলছে। এখানে বর্তমানে পুরাতন কোচ এবং ইঞ্জিন মেরামত করা হচ্ছে। আমাদের ইচ্ছে আগামীতে কোচ এবং ইঞ্জিনের পার্টস এনে এখানে যুক্ত করা। তাহলে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি কর্মযজ্ঞ বাড়বে।
 
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে রেলওয়েতে ইঞ্জিন-কোচের সংকট আছে। ২০০টি নতুন কোচ অর্ডার দেওয়া আছে। আশা করছি, শিগগিরই এসব কোচ পর্যায়ক্রমে দেশে চলে আসবে। রেলের জন্য ইঞ্জিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
 
তিনি বলেন, ‘বর্তমানে রেলে এক টাকা আয় করতে আড়াই টাকা খরচ করতে হচ্ছে। আমি বলেছি, ব্যয় কমাতে হবে। প্রাথমিকভাবে ব্যয় দুই টাকার নিচে আনতে বলেছি। রেলওয়ে কর্মকর্তারাও এ লক্ষ্যে কাজ করছে।’
 
তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে কাজ চলছে। হয়তো ২-৩ বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। তবে ওই পর্যন্ত যাতে দুর্ঘটনা না ঘটে এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
 
উপদেষ্টা বলেন, আসন্ন বর্ষায় যাতে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা জলাবদ্ধতায় কষ্ট না পায় এ জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু কিছু খাল পরিষ্কার করার পরও ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বিন দেওয়া হবে। বিন দেওয়ার পরও ময়লা খাল-নালায় ফেলা হলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এফআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদশ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক