জামালপুরে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমাবেশ

জামালপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৮:৫১আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৮:৫১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্দেশে জামালপুরের সরিষাবাড়ীতে অসাম্প্রদায়িক, সম্প্রীতি ও শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শান্তির শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আ.ফ.ম ডা. শাহান শাহ মোল্লাহ, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র সুত্রধর, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নীরব প্রমুখ। সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-বিএনপি গুজব ছড়ালে এবং শান্তি নষ্ট করতে চাইলে তা রোধে সবাইকে একযোগে প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার ও সচেতন থাকার আহ্বান জানান তারা।

/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি