প্রেমের টানে তুরস্ক থেকে ময়মনসিংহে তরুণী, করলেন বিয়ে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১১ ডিসেম্বর ২০২১, ০২:৪৩ আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:৪৩

একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে তুরস্কের আয়েশা ওজতেকিনের সঙ্গে ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানে তুরস্ক থেকে বাংলাদেশে এসে ঘর বাঁধলেন আয়েশা।

শুক্রবার (১০ ডিসেম্বর) মুক্তাগাছা পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়েশা ও হুমায়ুনের বিয়ের অনুষ্ঠান হয়। হুমায়ুন কবির মুক্তাগাছা পৌর এলাকার হাসান আলী ও হোসনে আরা দম্পতির ছেলে। আয়েশা ওজতেকিন তুরস্কের আনতালিয়া শহরের মাহমুদ ওজতেকিন ও সেফদা ওজতেকিন দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাসের পর ২০১০ সালে স্কলারশিপ নিয়ে পড়তে যান তুরস্কে। আনকারা শহরের হাসেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে ২০১৭ সাল পর্যন্ত পড়েন। ২০১৮ সাল থেকে আনতালিয়া শহরের লাইফ হসপিটালে শুরু হয় তার কর্মজীবন। ওই হাসপাতালের প্রধান হিসাবরক্ষক ছিলেন আয়েশা ওজতেকিন। এরপর দুজনের পরিচয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

প্রেমের টানে তুরস্ক থেকে ময়মনসিংহে তরুণী, করলেন বিয়ে

হুমায়ুন কবির বলেন, একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আয়েশার সঙ্গে নিয়মিতই কথাবার্তা হতো। একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করা ও বাংলাদেশে আসার ক্ষেত্রে আয়েশাই আগ্রহ দেখায় আগে। আমিও তা-ই চেয়েছিলাম। বাবা প্রথমে নিমরাজি ছিলেন। মা অবশ্য তার বউমাকে খুব পছন্দ করেছেন। পরে বাবাও রাজি।

বাংলাদেশে এসে খুব সহজেই মানিয়ে নিয়েছে আয়েশা। জানালেন, বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক। তারা সহজেই মানুষকে কাছে টেনে নেয়, ভালোবাসে। এ কারণে হুমায়ুনের প্রতি আমি আকৃষ্ট হই। হুমায়ুন অনেক ভালো মানুষ।

তিনি আরও বলেন, হুমায়ুনকে বিয়ে করার বিষয়ে প্রথমে আমার বাবাও রাজি ছিলেন না। পরে মা বাবাকে রাজি করিয়েছেন। আমার মা অনেক বছর দেশের বাইরে ছিলেন। বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি আমাকে শিখিয়েছেন। এ জন্য হুমায়ুনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়নি।

হুমায়ুন কবিরের মা হোসনে আরা বলেন, আয়েশা খুব আন্তরিক। খুব সহজে আপন করে নিয়েছে আমাদের। তার আচার আচরণে আমরা মুগ্ধ।

/এএম/এফএ/
সম্পর্কিত
দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
ছেলের বউভাতের অনুষ্ঠান থেকে বাবা গ্রেফতার, অভিযোগ গরুটি চোরাই
সর্বশেষ খবর
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
বদলে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য: পণ্য যাচ্ছে কম, আসছে বেশি
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
মেসি নেই, এবার যে পথে হাঁটবে আর্জেন্টিনা
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
আনুশকা মাঠে থাকলেই কোহলির পারফরম্যান্স ভালো হতো: রবি শাস্ত্রী
জেন জি’র কাছে ফোনকল কি সত্যিই আতঙ্কের?
জেন জি’র কাছে ফোনকল কি সত্যিই আতঙ্কের?
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ