ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ কলেজছাত্র দিনাজপুরে উদ্ধার

জামালপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ০৯:১২আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯:১৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর নিখোঁজ ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদের (২১) খোঁজ মিলেছে।  রবিবার (১৯ ডিসেম্বর) রাত দিনাজপুর থেকে তাকে উদ্ধার করেছে ময়মনসিংহ থানা পুলিশ। 

সোমবার (২০ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।

তিনি ময়মনসিংহ শহরের মীরবাড়ি কলেজ রোড এলাকায় একটি মেস থাকতেন। গত শুক্রবার সকালে ফোন দিয়ে বাড়ি আসার কথা জানান। এর আগে ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলোতে লেখা—‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখ’, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।

সর্বশেষ সকাল ৭টায় বাড়িতে মোবাইল ফোনে জানান, ময়মনসিংহ থেকে ট্রেনে বাড়ি ফিরছেন। কিন্তু এরপর স্ট্যাটাস দেখে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল দেওয়ার চেষ্টা করলে বন্ধ পায়। পরে মেস ও বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাতেই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকে।

শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‌‌‘আমরা আগেই বলেছিলাম সে আত্মহত্যা করার মতো ছেলে না। আল্লাহর অশেষ মেহেরবানীতে তাকে অক্ষত অবস্থায় রবিবার রাত সাড়ে ৯টায় খুঁজে পেয়েছি। অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিল। এ ছাড়া অন্য কিছু না।’

ওসি শাহ কামাল আকন্দ বলেন, শিব্বির মা-বাবার সঙ্গে অভিমান করে দিনাজপুর চলে গিয়েছিলেন। নিখোঁজের পর থেকে তাকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করি। পরে মোবাইল ফোনের কলের সূত্র ধরে দিনাজপুরে সন্ধান মিলেছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি