ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২২, ১০:৩৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১০:৩৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা পজিটিভ ও তিন জনের করোনা উপসর্গ ছিল। 

করোনা পজিটিভ হয়ে মারা গেছেন শেরপুরের এক রোগী। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহ, গাজীপুর ও কিশোরগঞ্জের তিন রোগীর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮২, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন এবং আইসিইউতে চিকিৎসাধীন আছেন ছয় জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮৬৮টি নমুনা পরীক্ষায় ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.০৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা তিন হাজার ৯৮৪ এবং এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৬৮ জন।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম