ময়মনসিংহে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ১২:৫২আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২:৫৮

ময়মনসিংহ মহানগরীর সানকিপাড়া এলাকার প্রাপ্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অমিত দেবনাথ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) রাতে নিরাময় কেন্দ্রে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে নিরাময় কেন্দ্রের দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি।

নিহত অমিত গফরাগাঁও উপজেলার চিত্ত রঞ্জন দেবনাথের ছেলে। সে গত বছরের ২২ নভেম্বর থেকে মাদক নিরায়ম কেন্দ্রে ভর্তি ছিলেন।

প্রাপ্তি নিরাময় কেন্দ্রের সুমন নামের এক রোগী বলেন, অমিতকে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখি কনফারেন্স রুমের ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলছে। পরে খোকন নামে একজনকে সঙ্গে নিয়ে লাশ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক খোরশিদুল আলম বলেন, রোগী অমিতের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে বিষয়টি আমাকে বা পুলিশকে তাৎক্ষণিক জানানো হয়নি, জানানো হয়েছে রাতে। বিষয়টিকে রহস্যজনক উল্লেখ করে তদন্তের কথা বলেন তিনি। 

রোগীর মা অমিতা দেবনাথ জানান, আমার ছেলেকে মাদকাসক্তি থেকে সুস্থ করার জন্য নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলাম। ছেলে যে লাশ হয়ে ফেরত আসবে তা ভাবতেও পারি নাই। কী কারণে, কীভাবে অমিতের মৃত্যু হল তা তদন্ত করে আসল ঘটনা তুলে আনার জোর দাবি জানান তিনি।  

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের