ভাইকে ফাঁসাতে কিশোরী স্ত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তি 

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ মার্চ ২০২২, ১৫:৫৫আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৭:৩৬

সাংবাদিক বানানোর আশ্বাসে এক কিশোরী গার্মেন্টকর্মীকে বিয়ের দুই মাসের মাথায় সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে তাকে আদালতে তোলা হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিবি পুলিশের ওসি শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ১৫ মার্চ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রাম থেকে ওই গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। আসামি রাজ্জাকের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি মধ্যপাড়ায়।

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জানান, দুই মাস আগে ওই গার্মেন্টকর্মীর সঙ্গে পরিচয় হয় আব্দুর রাজ্জাকের। পরে তাকে সাংবাদিক বানানোর আশ্বাসে বিয়ে করে। বিয়ের পর গাজীপুরের গাছা রোড এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করে। রাজ্জাক ও তার ছোট ভাই আমিনুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ভাইকে ফাঁসাতে গত ১৪ মার্চ স্ত্রীকে বাড়িতে বেড়ানোর কথা বলে ধোবাউড়া গোয়াতলা কংশ নদীর তীরে এনে অপেক্ষমাণ দুই সহযোগী বন্ধুকে দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে। এরপর লাশ আমিনুলের বাড়ির পাশে ক্ষেতে ফেলে রাখে।

তিনি আরও জানান, লাশের সঙ্গে আমিনুলের ছেলে শহীদুল্লাহর জন্মনিবন্ধনের ফটোকপিও রেখে দেয়। এ ঘটনায় ১৬ মার্চ ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা করা হয়। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান