বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরে ধর্ষণ মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৬:১৫আপডেট : ২৩ মে ২০২২, ১৭:৪৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের পরেও সফল না হয়ে ধর্ষণ মামলা করেছেন প্রেমিকা। রবিবার (২২ মে) সকাল থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক দেলোয়ার হোসেনের (২৮) বাড়িতে প্রেমিকা অনশন শুরু করেন। উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এ ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে প্রেমিক বাড়ি থেকে পালিয়ে যান। অনশনে কোনও ফল না আসায় পরে দেলোয়ারের বিরুদ্ধে ওই নারী ধর্ষণ মামলা করেন।

দেলোয়ার উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ১৩ বছর আগে দেলোয়ারের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুদিন আগে ওই নারী জানতে পারেন, দেলোয়ারের সঙ্গে অন্য মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এরপর দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জেরে বিয়ের দাবিতে রবিবার দেলোয়ারের বাড়িতে অনশনে বসেন ওই নারী। পরে অনশনেও কোনও ফল না আসায় রাতে ওই নারী ধর্ষণ মামলা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ওই নারী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে প্রেমিক দেলোয়ারকে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছে। ওই নারীকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

/আরকে/টিটি/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি