নিখোঁজের ২ দিন পর ব্রহ্মপুত্রে ভেসে উঠলো ছাত্রলীগ নেতার লাশ

জামালপুর প্রতিনিধি
১১ জুন ২০২২, ১১:৩৮আপডেট : ১১ জুন ২০২২, ১১:৩৮

জামালপুর সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজের দুই দিন পর জাহিদ ফয়সাল ফাহিম (২৫) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার নরুন্দি ইউনিয়নের কোচনধরা এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ফয়সাল ফাহিম উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সহ-সভাপতি তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকালে চার বন্ধুকে নিয়ে খানবাড়ী নৌঘাট দিয়ে একটি নৌকায় ব্রহ্মপুত্র নদে আনন্দ ভ্রমণে বের হন ফাহিম। মাঝপথে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ফাহিম ডুবে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যার পর থেকে উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও খোঁজ না পেয়ে চলে যান। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ। আজ সকালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী