বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের 

ময়মনসিংহ প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ০৫:১২আপডেট : ০২ জুলাই ২০২২, ০৫:১২

ময়মনসিংহ মহানগরীর গন্ধপা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পারভেজ (৩০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১ জুলাই) রাতে নিজ বাড়িতে ফেরার সময় পারভেজের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। 

পারভেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। তিনি বলেন, মহানগরের গন্ধপা এলাকার রাতে দুর্বৃত্তরা পারভেজকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর পারভেজের মৃত্যু হয়। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান ওসি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী