একদিনে দুবারের চেষ্টায় মেয়েকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

জামালপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৯:২৩আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৯:২৩

জামালপুরের সরিষাবাড়িতে সাত বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। রবিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহনা (৭)। সে চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানান, অভিযুক্ত ওই নারীর নাম বেদেনা বেগম (২৮)। তিনি উপজেলার কাটুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী। ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন থেকে তিনি পরিবারের লোকজনের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেন। রবিবার সকালে মেয়ে মোহনাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

এতে মৃত্যু না হলে হাতের কাছে থাকা মসলা বাটার নোড়া দিয়ে সজোরে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মেয়ের দেহ নিথর হয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক আব্দুল মজিদ জানান, ঘটনায় জড়িত বেদেনা বেগমকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী